উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার পূর্ব ইলিশা লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে আলামিন নামের এক ব্যক্তিকে তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আলামিন দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় ভোলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম।