উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে পুলিশের অভিযানে দুটি দেশীয় এলজিসহ ওমর ফারুক নামে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ১১ নভেম্বর বিকেলে আকবরশাহ থানার সিটি গেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী লাল-সবুজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় ওই সন্ত্রাসীকে অস্ত্রসহ হাতেনাতে ধরা হয়। ধৃত ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আকবরশাহ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।