উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ চামুরিয়া এলাকার বানিয়াফৈর মিয়া পাড়া জামে মসজিদের উদ্যোগে এক ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ তারিখে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মাহফিলে সভাপতিত্ব করেন সিংহটিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ হযরত মাওলানা আব্দুল করিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন গাজীপুরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আহসান হাবিব আরেফী। এছাড়া মাওলানা ইসমাইল হোসেন সিরাজী এবং অত্র মসজিদের ইমাম ও খতিব কারী মৌলভী মো. আবু ইউসুফ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বক্তারা তাদের বক্তব্যে ইসলামের সঠিক শিক্ষা, নৈতিকতা এবং মানবকল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।