উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আদালতে বিচারাধীন বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির বর্তমান নিয়ম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা।
সভায় বিটিএমএ প্রতিনিধিরা জানান, স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের বিনিয়োগ ও কর্মসংস্থান সুরক্ষায় এই আমদানির ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বজায় রাখা জরুরি। আইনগত প্রক্রিয়া চলমান থাকায় আপাতত নতুন কোনো পরিবর্তনের সুযোগ নেই বলে সরকারিভাবে জানানো হয়েছে।
পাশাপাশি বিটিএমএ-এর পক্ষ থেকে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালু এবং রপ্তানি উন্নয়ন তহবিলের আকার বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, অন্যান্য প্রস্তাবগুলো সার্বিক পর্যালোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।