উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে গত শনিবার গুলশান সেন্ট্রাল পার্কে শেষ হলো ‘উল্লাস ২০২৬: ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’। ক্লাবের বাস্কেটবল কমপ্লেক্সে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
প্রধান অতিথি তার বক্তব্যে খেলাধুলার প্রসারে আধুনিক ও পর্যাপ্ত খেলার মাঠ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, যিনি ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে নতুন প্রতিভা বিকাশের ওপর আলোকপাত করেন।
৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে দেশের ২৪টি ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ ১৩টি ইভেন্টে অংশ নেন। আটটি গোল্ড, চারটি সিলভার ও চারটি ব্রোঞ্জ জিতে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক গুলশান ইয়ুথ ক্লাব।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল, সেক্রেটারি জেনারেল মেহেদী হাসানসহ বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবশেষে পার্পল হেজ ও শিল্পী দিঠি আনোয়ারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে এই ক্রীড়াউৎসবের।