উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লক্ষ্মী রানী নাথ নামের এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।
উক্ত ঘটনার প্রতিবাদে ১২ নভেম্বর ২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-লক্ষীপুর মহাসড়কে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধন থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিনসহ অন্যান্য বক্তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, শিক্ষিকাকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।