উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৩২৪ জন এবং পরোয়ানা মূলে ১১৩ জন রয়েছেন। এছাড়া মাদক মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৭৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ১৩ হাজার ৭১১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার চোলাইমদ ও ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।