উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চোখের চিকিৎসক দেখাতে ঝিনাইদহ থেকে ঢাকায় এসেছিলেন ৫৫ বছর বয়সী শফিকুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার ভোরে উত্তরার আজমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শফিকুলের বাড়ি ঝিনাইদহ সদর এলাকায় এবং তাঁর বাবার নাম নিজাম উদ্দিন।
নিহতের শ্যালিকা রুবিয়া খাতুন জানান, ভোরে গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে শফিকুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি উত্তরখান থানাকে জানানো হয়েছে।