উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ আমেনা প্রকাশ লিমা (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বুধবার আখাউড়া বাইপাস-সংলগ্ন রেলক্রসিংয়ের পূর্ব পাশে বাইপাস থেকে সুলতানপুরগামী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আমেনা উপজেলার আজমপুর রেল কলোনি এলাকার বাসিন্দা সুজনের স্ত্রী এবং মৃত রেনু মিয়ার মেয়ে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহাম্মদ আমিনুল ইসলাম বাদী হয়ে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।