উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলার গ্রামবাংলায় শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। অগ্রহায়ণ মাস শুরু হওয়ার আগেই বিভিন্ন এলাকার মাঠে মাঠে পাকা আমন ধান কাটা শুরু করেছেন কৃষকেরা। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার ধুম পড়লেও এ বছর আগেভাগেই ধান কাটতে শুরু করেছেন অনেক কৃষক।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। অনুকূল আবহাওয়া ও সময়মতো ফসল পরিপক্ব হওয়ায় কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। আবহাওয়া অনুকূলে থাকায় ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
কৃষকদের মতে, বোরো ধানের তুলনায় আমন ধান চাষে খরচ তুলনামূলকভাবে কম হয়। ফলে উৎপাদন খরচ কম হওয়ায় আমন ধান চাষে কৃষকের আগ্রহও রয়েছে। অন্যদিকে, আমন ধান ঘরে তোলার সঙ্গে গ্রামবাংলায় শুরু হয় নতুন ধান ঘিরে নানা উৎসবের আমেজ।
নতুন চালের সুগন্ধে গ্রামগঞ্জের ঘরে ঘরে পিঠা-পায়েস তৈরির ধুম পড়ে যায়। নবান্নের আনন্দে মুখর হয়ে ওঠে বাংলার প্রতিটি গ্রাম। নতুন ধান ঘরে তোলার আনন্দে কৃষকের পাশাপাশি উচ্ছ্বسিত থাকেন পরিবারের সদস্যরাও।