উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনা অঞ্চলে নিয়মিত হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও মাদক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন। মঙ্গলবার জাতীয় সংসদে জনগুরুত্বসম্পন্ন নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি খুলনাকে একটি মৃত নগরী হিসেবে অভিহিত করেন।
জাহাঙ্গীর হুসাইন জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর ও পুলিশের আইজিপির সফরের দিনও সেখানে হত্যাকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ভয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিচ্ছেন এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি দাবি করেন।
এদিকে দেশে এলপি গ্যাসের দফায় দফায় মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে ক্ষোভ জানিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ছয়বার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বর্তমানে ১২ কেজির সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।
শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম জানান, গত ১০ মাসে এলপিজির দাম বেড়েছে ৭৫৪ টাকা। সরকারিভাবে দাম নির্ধারণ করা হলেও বাজারে ভোক্তারা তা মানছেন না। নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ১০০০ টাকা বেশি দিয়ে সাধারণ মানুষকে গ্যাস কিনতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।