উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকায় রাতব্যাপী পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
গত ১০ নভেম্বর ২০২৬ রাতে বিজিবির কিশোরীগঞ্জ ও মিনাপুর বিওপির সদস্যরা জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় এই সফল অভিযান পরিচালনা করেন।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদকে মাদক ও চোরাচালানের অভিশাপ থেকে মুক্ত রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। রাতব্যাপী পরিচালিত অভিযানে ১ জন আসামীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে নিষিদ্ধ ট্যাপেন্ডল ট্যাবলেট, ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (RC KUFF) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”