উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরেই প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে ইরান সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এই বৈঠকের আয়োজন করেন, যেখানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপের চারটি দেশের শীর্ষ কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে অগ্রগতি হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। তবে তিনি নতুন করে হামলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি।
প্যারিসের এই গুরুত্বপূর্ণ বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে ইরান সংকটের ফলে আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতির ওপর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউরোপের কূটনীতিকরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ওপর জোর দিয়েছেন।