উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে উত্তেজনা ও বিতর্ক।
সংবাদ সম্মেলনে মানিক অভিযোগ করেছেন, খাদেম হোসেন হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, তাকে পদ থেকে সরানোর পেছনে স্থানীয় নেতা অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর হাত রয়েছে এবং তিনি আর্থিক লেনদেনের অভিযোগও তুলেছেন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং শোকজের জবাব দিতে ব্যর্থ হওয়ার কারণেই মানিকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।