উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। রবিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে দলটি। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় পাকিস্তানি খেলোয়াড়রা।
খেলার চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে আব্দুল্লাহ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর নবম ও চব্বিশ মিনিটে নাজিব উল্লাহ জোড়া গোল করলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পাকিস্তানের রক্ষণভাগ ও গোলরক্ষক ইউসুফ ইয়াজ বাটের দৃঢ়তায় কোনো গোল করতে পারেনি তারা।
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমির লড়াইয়ে এখন সুবিধাজনক অবস্থানে পাকিস্তান। অন্যদিকে, হারের ফলে কঠিন সমীকরণের মুখে পড়া মালদ্বীপ আগামী ১১ নভেম্বর তাদের পরবর্তী ম্যাচে ভারতের মুখোমুখি হবে।