উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু আবারো আয়োজন করতে যাচ্ছে তাদের সাড়া জাগানো শপিং ক্যাম্পেইন ‘১১.১১ বিগেস্ট সেল’। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও গ্রাহকদের সাশ্রয়ী ও আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা দিতে বিশেষ সব অফার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
এবারের ক্যাম্পেইনে ৮৫ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি থাকছে হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং স্মার্টফোনের ওপর মেগা প্রাইস ড্রপ। এছাড়া ১১ টাকা ও ১,১১১ টাকার ডিল, ফ্রি ডেলিভারি, ফ্রি ইনস্টলেশন এবং বিভিন্ন ব্যাংকের কার্ডে বাড়তি ডিসকাউন্টের সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
হায়ার, স্যামসাং, ওয়ালটন ও ফিলিপসসহ দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের অরিজিনাল পণ্যগুলো থাকছে এই সেলে। গ্রাহকরা পিকাবুর ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া চ্যানেলে চোখ রেখে এই ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য ও এক্সক্লুসিভ অফারগুলো সম্পর্কে জানতে পারবেন।