উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাজিলকে লাতিন আমেরিকার গেটওয়ে হিসেবে অভিহিত করে বলা হয়েছে যে দেশটির ম্যানুফ্যাকচারিং খাত জিডিপির প্রায় ২৫ শতাংশ। সোমবার রাজধানীর বারিধারার হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়াস ফেরেস।
এবারের এক্সপোতে প্রায় ৫০টি বাংলাদেশী কোম্পানি অংশ নেবে বলে আশা করছে বিবিসিসিআই। এক্সপোতে অংশগ্রহণের আর্লি বার্ড নিবন্ধন ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এবং নিয়মিত নিবন্ধন ৯ ডিসেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। এতে সরাসরি ব্যবসায়িক বৈঠক ও বিনিয়োগ সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখন ৩ বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ ব্রাজিল থেকে সয়াবিন তেল, চিনি, কফি ও তুলা আমদানি করে এবং ব্রাজিলে প্রধানত তৈরি পোশাক রফতানি করে। শুধু ২০২৫ সালেই ব্রাজিলে বাংলাদেশের রফতানি ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে জানানো হয় যে ইতিমধ্যে ৬টি বাংলাদেশী ওষুধ কোম্পানি ব্রাজিলে রেজিস্ট্রেশন পেয়েছে এবং খুব শিগগিরই রফতানি শুরু হবে। ব্রাজিলের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করে জাহাজ কেনার বিষয়েও খোঁজ নিয়েছে। সাও পাওলোতে প্রথম এক্সপো বিশাল সফল হওয়ায় এই আয়োজন দুই দেশের সেতুবন্ধন আরও দৃঢ় করবে।