উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অনুমোদিত এই কমিটিতে পরশুরাম উপজেলার পাঁচজন নেতা গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে পরশুরামের জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক এবং আব্দুল কাদের মিনারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া নাহিদ রব্বি ও গাজী ইউছুপ রাশিকে যুগ্ম সদস্যসচিব এবং মেহেরাব উদ্দিন মামুনকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা কমিটিতে পরশুরামের পাঁচ নেতার এই অন্তর্ভুক্তিকে স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন কমিটির হাত ধরে ফেনী জেলায় এনসিপির কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।