উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের খুলশীর পাহাড়তলি এলাকার শহীদ শাহজাহান মাঠে আগামী ৫ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ খ্রি. শুরু হতে যাচ্ছে “আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬”। টুর্নামেন্টটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ করা হয়েছে।
দেশরক্ষা তারেক মঞ্চের নেতৃবৃন্দ জানান, প্রয়াত আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও তরুণদের অনুপ্রেরণার নাম। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং চট্টগ্রামের তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে এই আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে ঐক্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার চেতনা ছড়িয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য।
টি-২০ ফরম্যাটের এই টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন এলাকার উদীয়মান ও প্রতিশ্রুতিশীল ক্রিকেট দলগুলো অংশগ্রহণ করবে। টুর্নামেন্টে থাকবে চার-ছক্কার টানটান উত্তেজনা এবং তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রতিভা প্রদর্শনের বিশেষ সুযোগ। আয়োজকরা চট্টগ্রামের ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থেকে প্রতিটি ম্যাচ উপভোগ করার আহ্বান জানিয়েছেন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থাকবেন।