উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে এক চীনা নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তদন্ত শুরু হয়েছে। অ্যালিস হুয়াং নামে পরিচিত ওই নারী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ নির্বাহী ছিলেন। মার্কিন কর্তৃপক্ষের দাবি, অ্যালিস আসলে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার গোপন তথ্য চুরি এবং চীনে উন্নত এআই চিপ রপ্তানির সিদ্ধান্তে প্রভাব ফেলার লক্ষ্যেই বেইজিং তাকে নিয়োগ দিয়েছিল। বিষয়টি সামনে আসার পর জেনসেন হুয়াং সম্পর্কের কথা স্বীকার করেছেন। ২০২৪ সালের জুন মাসে তাইপের একটি বারে তাদের প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল।
তদন্তকারী সংস্থাগুলোর তথ্যমতে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের সুবাদে মেগাস্পিড কয়েক বিলিয়ন ডলারের এআই চিপ কেনার চুক্তি শুরু করেছিল। বর্তমানে মার্কিন কর্তৃপক্ষ মেগাস্পিডের কর্মকাণ্ড এবং বেইজিংয়ের কাছে তথ্য পাচারের বিষয়টি খতিয়ে দেখছে। এআই প্রযুক্তির প্রতিযোগিতার মধ্যে এই ঘটনা প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।