উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা জেলার সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়নের আমিন মোহাম্মদ হাউসিং এলাকায় গত ৬ নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ঃ০০ ঘটিকায় দেউন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শত শত দর্শকের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ফাইনাল খেলাটি সম্পন্ন হয় এবং উভয় দলের খেলোয়াড়রা নম্রতার সাথে খেলা পরিচালনা করেন।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আমির সিরালী। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা মেধার বিকাশ ঘটায় এবং আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এর কোনো বিকল্প নেই।
ফাইনাল খেলায় দেউন স্পোর্টিং ক্লাব বনাম পাড়াগ্রাম ক্রীড়া সংঘ এই দুটি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ম্যাচটি ৩/০ গোলের ফলাফলের মধ্য দিয়ে শেষ হয় এবং চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে বিজয়ী দলের খেলোয়াড়রা আনন্দ উল্লাস করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরতাজ বেগম। এছাড়া অনুষ্ঠানে আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মোঃ শরিফ সরকারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।