উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর সদর উপজেলার ৭ নম্বর ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ঈদগাহ জামে মসজিদের ইমাম হিসেবে দীর্ঘ ৩০ বছর ধরে দায়িত্ব পালন করছেন আলী হুজুর। ইমামতির পাশাপাশি তিনি মডেল চাইল্ড কিন্ডারগার্টেনে শিক্ষকতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।
দীর্ঘ তিন দশক ধরে ধর্মীয় দায়িত্ব ও শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে তিনি এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। আজ ৯ নভেম্বর সকাল ১০টায় পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন তিনি।
তাঁর এই ওমরা যাত্রাকে ঘিরে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। সবার প্রত্যাশা, তিনি যেন সুস্থভাবে ওমরা সম্পন্ন করে নিরাপদে নিজ এলাকায় ফিরে আসেন এবং মহান আল্লাহ যেন তাঁর এই সফর কবুল করেন।