উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর মহানগরীর টঙ্গীর টিএনটি মোল্লার গ্যারেজ এলাকায় অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধে নোটিশ দেওয়ার পরও তা অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ বিষয়ে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পরও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। উল্টো ভবনমালিকের স্ত্রীর দাবি, নোটিশ প্রদানকারী কর্মকর্তার মাধ্যমেই নির্মাণকাজ পুনরায় চালু করা হয়েছে, যা বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) ইমারত পরিদর্শক এম এ মালেক ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। দায়িত্বশীল পদে থেকে নিজের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। স্থানীয় সচেতন মহল পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভবন নির্মাণের বৈধতা যাচাই এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।