উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ ০৮ নভেম্বর, ২০২৬ রবিবার নরসিংদীতে জেলা পরিসংখ্যান অফিস এবং সমবায় বিভাগের পৃথক আয়োজনে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ ও ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী জনাব ইসরাত জাহান কেয়া।
জাতীয় পরিসংখ্যান দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল এবং নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় টেকসই উন্নয়ন এবং সঠিক পরিকল্পনা প্রণয়নে সঠিক পরিসংখ্যানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরবর্তীতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল ও জনাব মনজুর এলাহী, পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম এবং আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ রবিউল ইসলাম। আলোচনা সভায় দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় সমিতির ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।