উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীর দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের চেতনা জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনুপ্রেরণা জোগায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন, রাজশাহী জেলা বিএনপির নেতা সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন ও সদস্য জার্জিস হোসেন সোহেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, এস এম আকবর আলী বাবলু, সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা এবং পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন।
এ সময় উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক গোলাম মোরতুজা মৃধা, সদস্য সচিব বিএসসি বাবলু সরকার, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক নাজমুল হোসাইন ও সদস্য সচিব নুরুল হুদাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।